তুমি না হয় এবার আসো, না হয় এবার - আমার বিদায় বসন্তে। পাখি ডাকা ভোরে মনের বাগানে কত ফুল- ফুটে,রং-বেরঙ্গের, সুরভিত সৌরভে আন্দোলিত হয় আনন্দে। ভরা বর্ষায় আশায় আশায় ছিলাম আসবে, অতি গোপনে দুর্মূল্যের বাজারে ; সুখের অনুসন্ধানে। মাঠে ঘাটে জলে জোয়ারে শিউলী ঝরা ভোরে, মনোদৈহিক চাওয়াতে অস্থির সময়ে; ছুটে আসবে দূরান্ত দুপুরে। রাগে অনুরাগে হয়তো বা সময়ে ফেরে ফিরবে- হেমন্তে,দলছুট মেঘে মেঘে নীল নীলিমায়; ধীরে ধীরে জমা মিলনের অশ্রুতে। কুয়াশার শিশিরে ক্ষোভে ক্ষোভে জমা হলো হৃদে, ফিরে দেখি আলেয়ারআলোতে ; আশার সন্চার আজও অনন্তে। দেখে দেখে বেলা গেল আশা নিরাশার আলোতে, কত বসন্তে কোকিলের সুরে সুরে; আসবে ছন্দে নূপুর নিক্কনে। তুমি না হয় এবার আসো, শুধু এবার ; আমার বিদায় বসন্তে।
Best online shop a2z products seller