Skip to main content

Posts

Showing posts with the label পুলিশের কল সেন্টারের ইমার্জেন্সি নম্বর ৯৯৯-এ এক নারী ফোন করেন।

Featured Post

AI MovieMaker Review – Creates AI Ultra-Realistic 8K Cinematic Movies

পুলিশের কল সেন্টারের ইমার্জেন্সি নম্বর ৯৯৯-এ গাজীপুরের জয়দেবপুর থেকে এক নারী ফোন করেন।

৯৯৯: প্রথম দিন সেবা নিলেন ৩৩ জন, কল সাড়ে ২২ হাজার!!! মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩৯ মিনিট। পুলিশের কল সেন্টারের ইমার্জেন্সি নম্বর ৯৯৯-এ গাজীপুরের জয়দেবপুর থেকে এক নারী ফোন করেন। তিনি জানান, তার প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করা হচ্ছে। কল সেন্টার থেকে দ্রুত জয়দেবপুর থানায় বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে এই ঘটনায় একজনকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের জাতীয় জরুরি সেবা সার্ভিস নম্বর ‘৯৯৯’ চালু হওয়ার পর প্রথম দিনের সেবা গ্রহণের চিত্র এটি। এরপর প্রথম ২৪ ঘণ্টায় ওই নম্বরে ২২ হাজার ৫০২টি কল আসে। তবে সেবা নিয়েছেন মাত্র ৩৩ জন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় রাজধানীর আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে ‘৯৯৯’ এর কার্যক্রম উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কল সেন্টারের কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ২টা ৪২ মিনিট পর্যন্ত ৩৫ হাজার ৬০৪টি কল পেয়েছেন তারা। এর মধ্যে প্রথম দিন (১২ ডিসেম্বর) আসে ২২ হাজার ৫০২টি কল।...