ভারতের আসাম রাজ্যে মিলতে পারে প্লাটিনাম। মূল্যবান এই ধাতুর সন্ধান পাওয়া গেছে রাজ্যের কার্বিআংলং জেলার মাটির গভীরে। ভূবিজ্ঞানীরা নিশ্চিত, শুধু প্লাটিনামই নয়, আরও অনেক ধাতব রয়েছে আসামের মাটির তলায়। কার্বিআংলংয়ের মাটি সংগ্রহ করে পরীক্ষা করে দেখা গেছে, প্লাটিনাম পাওয়ার সম্ভাবনা প্রবল। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ, অ্যাটমোস্পেরিক সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি বিভাগের প্রধান দিলীপ মজুমদার সাংবাদিকদের প্লাটিনাম পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
Best online shop a2z products seller