Skip to main content

Posts

Showing posts with the label এক ফোঁটা বীর্য যখন তোমার জরায়ুতে ঠাই পেয়েছিলো। সেখানে ছিলাম আমি।

Featured Post

AI MovieMaker Review – Creates AI Ultra-Realistic 8K Cinematic Movies

এক ফোঁটা বীর্য যখন তোমার জরায়ুতে ঠাই পেয়েছিলো। সেখানে ছিলাম আমি।

লাখ লাখ শুক্রানুর মধ্যে আমিও লুকিয়ে ছিলাম এক সাগরের মাঝে। আমরা সবাই দৌড় প্রতিযোগীতায় মত্ত ছিলাম। কে কাকে হারিয়ে দিয়ে প্রথম হবো। যুদ্ধ না মা, যুদ্ধ না! এ এক মরন খেলা! যে জিতবে সেই শুধু বাঁচবে, বাকি সব্বাইকে মরতে হবে... জানো মা! জীবনের সাথে যুদ্ধ করে, সেদিন আমিই জয় লাভ করেছিলাম। তুমি বিশ্বাস করো মা, আমার মত খুশি সেদিন আর কেউ হতে পারেনি। আমিই সেদিন ডিম্বানুকে ভেদ করে, জয়ের পতাকা ছিনিয়ে এনেছিলাম। সেখানেও কত ভয়। যদি এ যুদ্ধে টিকে না থাকতে পারি? মাগো, আসতে আসতে আমি পানি বিন্দু থেকে রক্তের কনিকায় রুপ নিতে থাকলাম। . সত্যি মা! আমি কত খুশি ছিলাম, সময়ের গতিতে আমি পুর্নতা পেতে থাকলাম। আসতে আসতে মাংসল পিন্ড থেকে আমার কচি হাত-পা, নখ গজাতে শুরু করলো। মাঝে মাঝে আমার কচি নখের স্পর্শে তুমি শিউরে উঠতে। আমার কি যে ভালো লাগতো মা।