কয়দিন আগে বেশ অসুস্থ ছিলাম। মটকা মেরে বিছানায় পরে থাকলে নানান হাবিজাবি চিন্তা ঘুরে মাথায়… চোখ ঘুমায়, ব্রেন জেগে থাকে ... এমন একদিন জামাইরে বললাম, “শুনো, বেশী দিন বাচঁবো বলে মনে হয়না, তুমি মেয়ে দেখো…” সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, “কিসের মেয়ে???” আমি বললাম, “আমি মারা গেলে বিয়ে তো করবাই, নাকি… কাকে না কাকে নিয়ে আসবা, যার তার কাছে তো তোমাকে রেখে যেতে পারিনা, তারচেয়ে দেখে শুনে ঠিক করে দিয়ে যাই।” জামাই অবাক হয়ে বললো, “ রিকমেন্ডেশন লেটার দিবা নাকি???” আমি বললাম, “ধরো সে রকমই…” কথাবার্তার এই পর্যায়ে আমাদের কন্যার আগমন… এসেই দুজনের মাঝখানে গুটিশুটি মেরে শুয়ে পরলো... হঠাত বিঘ্ন ঘটায়, আলাপচারিতার এখানেই সমাপ্তি… কিছুদিন পর এক বিয়েতে গেছি, আমরা বরপক্ষ, ছেলের এটা দ্বিতীয় বিয়ে, প্রথম বউ এর সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি এম্নিতেই জিজ্ঞেস করলাম, “মেয়েরও কি দ্বিতীয় বিয়ে?” আমার জামাই বললো, “মনে হয় না…” আমি বললাম, “কেন, এতো কনফার্ম হচ্ছো কিভাবে?” ও বললো, “একই স্ট্যাটাস এর কাউকে খুজে বের করা তো কঠিন কাজ, তারচেয়ে অবিবাহিত কাউকে বিয়ে করে ফেলাই তো সহজ… ধরো আমি যদি বিয়ে করি, তাহলে তো অবিবাহিত কাউকেই বিয়ে করবো, হা...
Best online shop a2z products seller