সমুদ্রের ওপর বিশ্বের অন্যতম বড় সেতু তৈরি করে ফেলেছে চীন। হংকং থেকে ম্যাকাওয়ে যাতায়াতের জন্য তৈরি হয়েছে এ সেতু। ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে। জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বুধবার। চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর) সরকারের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। গত শুক্রবার ম্যাকাও সরকার ঘোষণা করে, মঙ্গলবার চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজের উদ্বোধন করা হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সেতুটি উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ম্যাকাওয়ের প্রধান নির্বাহী চুই সাই অন। এ সময় হংকং, ম্যাকাওয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Best online shop a2z products seller