গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে এ সেতু নির্মিত হবে। নভেম্বরের প্রথম সপ্তহে এ সেতুর টেস্ট পাইলিং শুরু হবে। এর মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মানুষের। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর দু’পাড়ে মালামাল আনা শুরু করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সেতু কর্তৃপক্ষ লোহাগড়ার মদিনাপাড়ায় ভাড়া বাড়িতে অফিস বসিয়েছে। পার্শ্ববর্তী গন্ধবাড়িয়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
Best online shop a2z products seller